হে গুরুদেব শ্রী অনুকূল ঠাকুর – সঞ্জয় রক্ষিত
হে গুরুদেব শ্রী অনুকূল ঠাকুর
দ্বীনবন্ধু তুমি।।
তোমারি দুয়ারে কূপা লভে
বসে আছি আমি।।
জীবের ও কল্যানে এসেছিলে ভবে
পূন্য তীর্থস্থান হিমায়েত পুরে
দাওগো দেখা হে প্রাণ সখা
ওগো অন্তর্যামী।।
ওহে দয়াময় পতিত পাবন
দয়া করো আমায় শিবের নন্দন
তোমারি চরণে ঠাই দাও মোরে
অধম পাপী যে আমি।।