Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Table of Contents

দয়াল রে, ও দয়াল রে – লেরিক্স

দয়াল রে.. ও দয়াল রে..-সঞ্জয় রক্ষিত

দয়াল রে.. ও দয়াল রে..
দয়াল ঠাকুর শ্রী অনুকূল অকুলের ও কূল
জয় জয় জয় গুরু হে
তুমি যে দ্বীন বন্ধু তুমি যে কৃপার সিন্ধু
জয় জয় জয় গুরু হে।।

হিংসা হরন কর লোভ কর দূর,
মানুষের প্রাণে দাও জীবনের সুর।
অনাথের নাথ তুমি দয়ার সাগর তুমি,
মানুষের প্রাণে দাও জীবনের সুর।

তোমারি পরশমনি লাগুক সবার মনে,
উঠুক ভরে মন প্রেমেরি টানে।
তুমি যে জগত ত্রাতা, তুমি যে পরম পিতা
জয় জয় জয় গুরু হে।।